Loading...

News Details

এএইউবি এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ১ম সেমিস্টারের নবীন বরণ এবং শিক্ষা কার্যক্রম আরম্ভ

১।       গত ২৯ মার্চ ২০২৬ তারিখে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর লালমনিরহাট ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম সেমিস্টারের শিক্ষা কার্যক্রম শুরুকে কেন্দ্র করে “Freshers’ Welcome Ceremony-2026” সফলভাবে অনুষ্ঠিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর এম নিয়ামুল কবীর, বিইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিডি(এন) উপস্থিত নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দকে স্বাগত জানান।

 

২।       অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও চিত্র প্রদর্শনির আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম তুলে ধরাসহ বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবিত ড্রোনের মাধ্যমে আকাশে উড়ন্ত ব্যানার প্রদর্শন করে নবীন শিক্ষার্থীদের অভিনব উপায়ে স্বাগত জানানো। এই ব্যতিক্রমী আয়োজন উপস্থিত সকলের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস ও চাঞ্চল্যের সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাব ও স্টলসমূহ পরিদর্শনের ব্যবস্থা করা হয়, যাতে তারা তাদের একাডেমিক পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।

 

৩।      অনুষ্ঠানে এএইউবি এর রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।